★ জ্ঞানচর্চার এক নিরবচ্ছিন্ন কেন্দ্র
"অক্ষর পাঠাগার" একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষামূলক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা গণগ্রন্থাগার অধিদপ্তরে সরকারি সীলমোহরে সনদ-প্রাপ্ত বেসরকারি গণ-পাঠাগার। নিবন্ধন নং—"বরগুনা বেসর/লাই নং-০৪"।
আমরা শিক্ষাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছি।
অক্ষর পাঠাগারের ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ভিত্তিক বই, শিক্ষামূলক উপকরণ এবং নির্ভরযোগ্য ডিজিটাল জ্ঞানসম্পদ সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলা সাহিত্য, ইসলামিক বই, একাডেমিক বই, শিশু-কিশোর কর্নারসহ বিভিন্ন ক্যাটাগরির সমৃদ্ধ সংগ্রহের পাশাপাশি পাঠকরা সহজেই প্রয়োজনীয় বই খুঁজে নিতে, নতুন বই সম্পর্কে জানতে এবং জ্ঞানচর্চার নতুন দিগন্তে যুক্ত হতে পারবেন।